ইসলামে নারীর অধিকার নিয়ে বৈশ্বিক সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ও তুরস্ক। আগামী বছরের শুরুর দিকে অনুষ্ঠিত এই

ইসলামে নারীর অধিকার বিষয়ে সম্মেলনের আয়োজন করবে বাংলাদেশ ও তুরস্ক

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৩০ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৫৯ সময় , আপডেট সময় : ৩০ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৫৯ সময়

ইসলামে নারীর অধিকার নিয়ে বৈশ্বিক সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ও তুরস্ক। আগামী বছরের শুরুর দিকে অনুষ্ঠিত এই সম্মেলনে অংশ নেবেন শীর্ষস্থানীয় মুসলিম আলেম, গবেষক ও নীতিনির্ধারকরা। নারীর অধিকার ও অগ্রগতিতে দৃষ্টান্ত স্থাপনকারী দেশগুলোর অভিজ্ঞতা তুলে ধরা হবে সম্মেলনে।


স্থানীয় সময় সোমবার নিউইয়র্কে বাংলাদেশের মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন মুরশিদ ও তুরস্কের সমাজকল্যাণমন্ত্রী মাহিনুর ওজদেমির গোকতার মধ্যে বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।


বৈঠকে দুই দেশ সেবামূলক অর্থনীতি, সামাজিক সেবাখাত, প্রযুক্তিগত ও সাংস্কৃতিক বিনিময় জোরদার করার বিষয়ে সম্মত হয়। তুরস্কের সহায়তায় পেশাদার নারী পরিচর্যাকর্মী গড়ে তুলতে প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মসূচি নেওয়ার ঘোষণাও দেওয়া হয়।


উভয় দেশই নারীর প্রতি বৈষম্য বিলোপ সনদ (সিডও) অনুমোদন করেছে। বৈঠকে মুসলিম সমাজে নারীর অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও অর্জন শেয়ার করার বিষয়েও মতৈক্যে পৌঁছে দুই পক্ষ।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯