রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার অনুসারী রাসেল মোল্লা হত্যা মামলায় রাসেল মন্ডল (২০) নামে এক যুবককে

নুরাল পাগলার লাশের ওপর খড়ি দেওয়া সেই যুবক গ্রেফতার

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৯ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:২৫ সময় , আপডেট সময় : ২৯ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:২৫ সময়

রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার অনুসারী রাসেল মোল্লা হত্যা মামলায় রাসেল মন্ডল (২০) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।


গ্রেফতারকৃত রাসেল মন্ডল গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম সরকারপাড়ার আব্দুস সামাদ মন্ডলের ছেলে। ভিডিও ফুটেজে দেখা যায়, তিনি নুরাল পাগলার লাশের ওপর খড়ি দিচ্ছিলেন। সেই দৃশ্য বিশ্লেষণ করেই তাকে শনাক্ত করা হয়।


রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন রাজবাড়ী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শরীফ আল রাজীব।


তিনি জানান, গ্রেফতার রাসেল মন্ডলের বিরুদ্ধে গুরুতর জখম, লুটপাট, অগ্নিসংযোগ, হত্যা, কবর থেকে লাশ উত্তোলন ও পোড়ানোর অভিযোগ রয়েছে। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।


পুলিশ জানায়, নুরাল পাগলা সংক্রান্ত দুটি মামলায় এ পর্যন্ত মোট ২৭ জনকে আটক করা হয়েছে।


প্রসঙ্গত, ৫ সেপ্টেম্বর জুমার নামাজের পর নুরাল পাগলার বাড়ি ও দরবারে হামলা চালানো হয়। তখন ভক্ত রাসেল মোল্লা হামলাকারীদের প্রতিহত করার চেষ্টা করলে গুরুতর আহত হন। পরে তাকে ফরিদপুরে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


এ ঘটনায় রাসেলের বাবা আজাদ মোল্লা বাদী হয়ে ৩৫০০-৪০০০ জনকে অজ্ঞাত আসামি করে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেন। ওই মামলায় পুলিশ এখন পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করেছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯