৪৭তম বিসিএস প্রিলিমিনারি ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে মোট উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৬৪৪ জন। আজ রোববার (২৮

৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৯ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:৮ সময় , আপডেট সময় : ২৯ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:৮ সময়

৪৭তম বিসিএস প্রিলিমিনারি ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে মোট উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৬৪৪ জন। আজ রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে এ ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।


এর আগে, গত ১৯ সেপ্টেম্বর ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরের ২৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারে আবেদন করেছিলেন ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী।


৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী ক্যাডার শূন্য পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭। নন-ক্যাডার পদ রয়েছে ২০১টি। অর্থাৎ ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এ বিসিএস থেকে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯