গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ঢাকা দক্ষিণে

ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৮৪৫

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৮ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫:৪১ সময় , আপডেট সময় : ২৮ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫:৪১ সময়

গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ঢাকা দক্ষিণে ২ ও ঢাকা উত্তরে ২ জন। পাশাপাশি এই সময়ের মধ্যে আরও ৮৪৫ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।


রোবাবর (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ২০৯ জন, বরিশাল বিভাগে ১৬৬ জন, ঢাকা বিভাগে ১৬৪ জন, চট্টগ্রাম বিভাগে ৯১ জন, রাজশাহী বিভাগে ৫৪ জন, খুলনা বিভাগে ১০১ জন ও ময়মনসিংহ বিভাগে ৩৭ জন ভর্তি হয়েছেন।


এর আগে, গত রোববার ডেঙ্গু আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। যা চলতি বছরে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু।


ডেঙ্গুতে আক্রান্ত হয়েএই বছরে এখন পর্যন্ত ১৯২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও, চলতি বছর এখন পর্যন্ত এই রোগটিতে আক্রান্ত হয়ে ৪৬ হাজার ৫১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯