গণমাধ্যম এখনও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কাজ করে বলে মনে করেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেছেন, সকল গোষ্ঠী

গণমাধ্যম এখনও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কাজ করে: তথ্য উপদেষ্টা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৮ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:৪৮ সময় , আপডেট সময় : ২৮ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:৪৮ সময়

গণমাধ্যম এখনও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কাজ করে বলে মনে করেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেছেন, সকল গোষ্ঠী স্বার্থের ঊর্ধ্বে ওঠে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে। জানান, এসবই নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর স্বদিচ্ছা ও ঐকমত্যের ওপর।


রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘গণমাধ্যমের স্বনিয়ন্ত্রণ ও অভিযোগ ব্যবস্থাপনা’ নিয়ে গোলটেবিলে বৈঠকে এসব কথা বলেন উপদেষ্টা।


তিনি বলেন, ৫ আগস্টের পর বিএনপি ও জামায়াত, ভাগ-ভাটোয়ারা করে প্রশাসন দখল করেছে। সিভিল মিলিটারি আমলাতন্ত্রকে ফ্যাসিস্ট মুক্ত না করে, মিডিয়াকে ফ্যাসিস্টমুক্ত করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। রাজনৈতিক দলগুলোকে মতপ্রকাশের স্বাধীনতায় বাধা না দেয়ার আহ্বান জানান তিনি।


বৈঠকে অন্যান্যরা বলেন, বিগত সরকারের আমলে গণমাধ্যমে যে অনিয়ম ছিলো- তা থেকে মুক্ত করার সুযোগ থাকলেও অন্তর্বর্তী সরকার তা করেনি। কোন কোন গণমাধ্যমের চরিত্র সরকার বদলালে বদলে যায় বলেও মন্তব্য করেন বক্তারা। সংবাদ প্রকাশে এজেন্সিগুলোর নিয়ন্ত্রণের অভিযোগও করেন আলোচকরা। তারা বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা করা গেলেই হলুদ সাংবাদিকতা কমে আসবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯