রাজধানীর মোহাম্মদপুর থানার ওয়েস্ট ধানমন্ডি এলাকা থেকে একটি বিদেশি ৯ এমএম পিস্তল ও একটি ম্যাগজিনসহ এক যুবককে গ্রেফতার

মোহাম্মদপুরে বিদেশি পিস্তলসহ গ্রেফতার এক

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৮ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:২৯ সময় , আপডেট সময় : ২৮ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:২৯ সময়

রাজধানীর মোহাম্মদপুর থানার ওয়েস্ট ধানমন্ডি এলাকা থেকে একটি বিদেশি ৯ এমএম পিস্তল ও একটি ম্যাগজিনসহ এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।


শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।


এ সময় অস্ত্রধারী সন্ত্রাসী কাউসার হোসেন (২৪) কে আটক করা হয়। তার হাতে থাকা শপিং ব্যাগ থেকে পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করা হয়।


রবিবার দুপুরে র‍্যাব-২ এর সহকারী পরিচালক (এএসপি) খান আসিফ তপু এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, রাজধানীসহ আশপাশের এলাকায় অবৈধ অস্ত্রের মাধ্যমে জমি দখল, চাঁদা আদায় ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল।


এছাড়া অস্ত্র প্রদর্শন করে সাধারণ মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করাই ছিল তার প্রধান কৌশল।


র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুস্কৃতিকারীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯