প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচনের কাজে জড়িতরা আগে ভোট দিতে পারতেন না।

নির্বাচনী কাজে জড়িতদের ভোটের ব্যবস্থা করা হবে: সিইসি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৮ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১১:৩২ সময় , আপডেট সময় : ২৮ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১১:৩২ সময়

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচনের কাজে জড়িতরা আগে ভোট দিতে পারতেন না। কিন্তু এবার সবার ভোটের ব্যবস্থা করা হবে। এটি একটি মাইলফলক।


আজ রোববার (২৮ সেপ্টেম্বর) ইসির নির্বাচনী সংলাপের সূচনা বক্তব্যে এ কথা বলেন তিনি।


সিইসি বলেন, আজকের সংলাপ কেবল আনুষ্ঠানিকতা না। সুষ্ঠু নির্বাচন আয়োজনে এই সংলাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চব্বিশের নভেম্বরে দায়িত্ব নেয়ার পর নির্বাচনকে সামনে রেখে অনেক কাজ সম্পন্ন করেছে কমিশন। এর মধ্যে অন্যতম হলো ভোটার তালিকা হালনাগাদ। প্রায় ২০ লাখ মৃত ভোটারকে তালিকা থেকে বাদ দেয়া হয়েছে।


তিনি আরও বলেন, নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশন ইসির কাজ সহজ করে দিয়েছে। এছাড়া ঐকমত্য কমিশনেও সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে কমিশনের ওপর থেকে ভার কমেছে।


আরপিও সংশোধনসহ ৯টি আইন সংশোধন করা হয়েছে জানিয়ে সিইসি বলেন, আগে কিছু আইন থাকলেও তার প্রয়োগ ছিল না। পোস্টাল ব্যালট আইনে থাকলেও এর প্রয়োগ হয়নি। এটি নিয়ে কাজ করছে কমিশন। এ সময় সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়ার ক্ষেত্রে কমিশন অনেক দূর এগিয়ে গেছে বলেও জানান তিনি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯