চট্টগ্রামে শাশুড়িকে বালিশচাপায় শ্বাসরোধে হত্যার অভিযোগে পলাতক আসামি মো. আজিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে

সংসারে অশান্তি সৃষ্টির অভিযোগে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা

নিউজটি প্রতিবেদন করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

আপলোড সময় : ১২ সেপ্টেম্বর ২০২৩, সকাল ৮:৪৯ সময় , আপডেট সময় : ১২ সেপ্টেম্বর ২০২৩, সকাল ৮:৪৯ সময়
চট্টগ্রামে শাশুড়িকে বালিশচাপায় শ্বাসরোধে হত্যার অভিযোগে পলাতক আসামি মো. আজিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ডবলমুরিং থানার সুপারিওয়ালা পাড়া থেকে তাকে গ্রেপ্তার করে বন্দর থানা পুলিশ।

আসামি মো. আজিম (৫৩) চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা জামালপাড়া এলাকার মৃত আলী জোহারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ওসি সঞ্জয় সিনহা কালবেলাকে বলেন, গ্রেপ্তারের পর আমরা তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ থেকে পাওয়া তথ্যের বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, জিজ্ঞাসাবাদে আসামি ঘটনা স্বীকার করেছে। তার শাশুড়ি তার পরিবারে নানান বিষয় নিয়ে অশান্তি সৃষ্টি করার ক্ষোভেই পূর্ব পরিকল্পিতভাবে সে এককভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত করে।

তিনি আরও বলেন, ভিকটিমের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ভিকটিমের ছেলের এজাহারের ভিত্তিতে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বন্দর থানার কলসীদীঘি সড়কে কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরীর বিল্ডিংয়ের চতুর্থ তলায় ৯ নম্বর রুমের ভিতরে ১০ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যবর্তী সময়ে মো. আজিম তার শাশুড়ি রুমা আক্তার প্রকাশ মঞ্জুরা বেগমকে (৫০) পারিবারিক কলহের জেরে বালিশচাপা দিয়ে শ্বাসরোধের মাধ্যমে হত্যা করে। এরপর গলায় গামছা পেঁচিয়ে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় ১১ সেপ্টেম্বর মৃত রুমা আক্তার প্রকাশ মঞ্জুরা বেগমের ছেলে মো জুয়েল (২৪) বাদী হয়ে বন্দর থানায় হত্যা মামলা দায়ের করেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯