আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আজ সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষাবিদের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন

আজ থেকে শুরু হচ্ছে ইসির নির্বাচনী সংলাপ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৮ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:১১ সময় , আপডেট সময় : ২৮ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:১১ সময়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আজ সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষাবিদের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার সকাল-বিকেল সংলাপ অনুষ্ঠিত হবে।


রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সুশীল সমাজের প্রতিনিধির সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। আর দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে শিক্ষাবিদদের সঙ্গে সংলাপ।


অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। সংলাপ অনুষ্ঠানটি নির্বাচন কমিশনের নিজস্ব ইউটিউব চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেইজে সরাসরি সম্প্রচার করা হবে।


ইসি ঘোষিত কর্মপরিকল্পনায় নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সুশীল সমাজ ও নারী সমাজের প্রতিনিধি, গণমাধ্যম সম্পাদক ও সাংবাদিক, পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধি, নির্বাচন বিশেষজ্ঞ ও আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে সংলাপ শুরু করার পরিকল্পনা রয়েছে। এক থেকে দেড় মাসের মধ্যে এই সংলাপ শেষ করা যাবে বলে আশা করা হচ্ছে।  

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯