সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্সের পর ফাইনালে নামছে বাংলাদেশ। গ্রুপপর্বের দুই ম্যাচে নেপাল ও শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারানোর পর দাপট ছিল সেমিফাইনালেও। পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে শিরোপার লড়াইয়ে পা রাখে লাল-সবুজের প্রতিনিধিরা। এবার তাদের লক্ষ্য ভারতকে হারিয়ে ট্রফি জয়!
সাত দলের এই টুর্নামেন্টে ভারতেরও পথ সহজ নয়। ‘বি’ গ্রুপ থেকে তারা মালদ্বীপকে ৬-০, ভুটানকে ১-০ ও পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল। সেমিফাইনালে নেপালকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছায় তারা।
ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় শ্রীলঙ্কার কলম্বোর রেসকোর্স ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। ম্যাচটি অনলাইনে সরাসরি দেখা যাবে।
ফাইনালের আগে দলের অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল বলেন, ‘গ্রুপপর্ব ও সেমিফাইনালে ভালো খেলে আমরা ফাইনালে উঠেছি। এবার দেশের মানুষের প্রত্যাশা পূরণের জন্য মাঠে নামব। ভারত সবসময়ই শক্তিশালী প্রতিপক্ষ, তবে সমর্থকদের দোয়া ও সমর্থন নিয়ে শিরোপা জয়ের লক্ষ্যেই খেলব।’
এই ম্যাচ ছাড়াও আজ থাকছে খেলার ব্যস্ত সূচি। ক্রিকেটে থাকবে এনসিএল টি-টোয়েন্টি ও নারী ক্রিকেট বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ।
এছাড়া ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লা লিগা, ইতালিয়ান সেরি এ, বুন্দেসলিগা আর ফরাসি লিগ ওয়ানের জায়ান্ট ক্লাবগুলোর ফুটবল রোমাঞ্চও থাকছে রাতভর!
চলুন দেখে নেই আজ কী থাকছে টেলিভিশন ও অনলাইনে খেলার সরাসরি আয়োজন-
ক্রিকেট
এনসিএল টি-টোয়েন্টি
সিলেট বিভাগ-বরিশাল বিভাগ
সরাসরি, সকাল ১০টা
ঢাকা মেট্রোপলিস-চট্টগ্রাম বিভাগ
সরাসরি, দুপুর ২টা
টি স্পোর্টস
নারী ক্রিকেট বিশ্বকাপ: প্রস্তুতি ম্যাচ
ভারত-নিউজিল্যান্ড
সরাসরি, বেলা ৩টা ৩০ মিনিট
বাংলাদেশ-শ্রীলঙ্কা
সরাসরি, বেলা ৩টা ৩০ মিনিট
স্টার স্পোর্টস, নাগরিক টিভি, টি স্পোর্টস
ফুটবল
সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ: ফাইনাল
বাংলাদেশ-ভারত
সরাসরি, সন্ধ্যা ৬টা ৩০ মিনিট
ইউটিউব
ইংলিশ প্রিমিয়ার লিগ
ব্রেন্টফোর্ড-ম্যানইউ
সরাসরি, বিকাল ৫টা ৩০ মিনিট
চেলসি-ব্রাইটন
সরাসরি, রাত ৮টা
ম্যানসিটি-বার্নলি
সরাসরি, রাত ৮টা
ক্রিস্টাল প্যালেস-লিভারপুল
সরাসরি, রাত ৮টা
টটেনহ্যাম হটস্পার-উলভারহ্যাম্পটন
সরাসরি, রাত ১টা
স্টার স্পোর্টস
লা লিগা
অ্যাটলেটিকো মাদ্রিদ-রিয়াল মাদ্রিদ
সরাসরি, রাত ৮টা ১৫ মিনিট
ফ্যানকোড, বেট৩৬৫
ইতালিয়ান সেরি এ
জুভেন্টাস-আতালান্তা
সরাসরি, রাত ১০টা
ক্যাগলিয়ারি-ইন্টার মিলান
সরাসরি, রাত ১২টা ৪৫ মিনিট
বেট৩৬৫
বুন্দেসলিগা
সেন্ট পাউলি-বায়ার লেভারকুসেন
সরাসরি, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট
সনি টেন ২, বেট৩৬৫
ফরাসি লিগ ওয়ান
পিএসজি-অক্সারে
সরাসরি, রাত ১টা ৫ মিনিট
বেট৩৬৫