চট্টগ্রামের শতবর্ষী বাণিজ্য সংগঠন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ৭১ জন প্রার্থী। প্রাথমিক

চিটাগাং চেম্বার নির্বাচনে ৭১ জনের মনোনয়ন, বাতিল ৩৫

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৫ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:৫৫ সময় , আপডেট সময় : ২৫ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:৫৫ সময়

চট্টগ্রামের শতবর্ষী বাণিজ্য সংগঠন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ৭১ জন প্রার্থী। প্রাথমিক বাছাই শেষে বাতিল হয়েছে ৩৫ জনের মনোনয়ন।


তবে যাদের মনোনয়ন বাতিল হয়েছে, তারা চাইলে ঘাটতি থাকা কাগজপত্র জমা দিতে পারবেন অথবা আপিল করার সুযোগ পাবেন বলে জানিয়েছেন চেম্বারের নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও পরিচালক (স্থানীয় সরকার) মনোয়ারা বেগম।


কারা থাকছেন নির্বাচনী লড়াইয়ে


অর্ডিনারি সদস্য গ্রুপে বৈধ প্রার্থী হয়েছেন ২৪ জন। তাঁদের মধ্যে আছেন- এএসএম ইসমাইল খান, শহীদুল আলম, গোলাম সরওয়ার, শওকত আলী, জামাল উদ্দিন, শহীদুল ইসলাম চৌধুরী, কামাল মোস্তফা চৌধুরী, নাসির উদ্দিন চৌধুরী, তাওসিফ আহমেদ, আসাদ ইফতিখার, এমাদ এরশাদ, জসিম উদ্দিন চৌধুরী, ডা. এটিএম রেজাউল করিম, হুমায়ুন কবির পাটোয়ারী, আজিজুল হক, ওয়াহিদ মুরাদ চৌধুরী, আহমেদ রশিদ আমু, আরিফ হোসাইন, মোহাম্মদ মুসা, শফিউল আলম, রাশেদ আলী, রাকিবুল আলম, কাজী ইমরান এফ রহমান ও আহমেদ উল আলম চৌধুরী (রাসেল)।


অ্যাসোসিয়েট সদস্য গ্রুপে বৈধ প্রার্থী ৯ জন। তাঁদের মধ্যে রয়েছেন মোহাম্মদ নুরুল ইসলাম, আলাউদ্দিন আল আজাদ, শওকত আলী, সরওয়ার আলম খান, এসএম নুরুল হক, মোস্তাক আহমেদ চৌধুরী, রফিকুল ইসলাম, এসএম কামাল উদ্দিন ও মোহাম্মদ আইয়ুব।


ট্রেড গ্রুপে তিনটি পরিচালক পদে প্রার্থী হয়েছেন তিনজন- মোহাম্মদ আমিরুল হক, মোহাম্মদ আকতার পারভেজ এবং এসএম শফিউল আলম। ফলে এই পদে কোনো প্রতিদ্বন্দ্বিতা থাকছে না।


অন্যদিকে, অর্ডিনারি সদস্য গ্রুপে ২৪ জন, অ্যাসোসিয়েট সদস্য গ্রুপে ৮ জন এবং টাউন অ্যাসোসিয়েশন গ্রুপের তিনজন প্রার্থীর মনোনয়নপত্র প্রাথমিকভাবে বাতিল হয়েছে।


নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী ১ নভেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ হবে। ২৪টি পরিচালক পদের মধ্যে অর্ডিনারি মেম্বার ক্যাটাগরিতে ১২ জন, অ্যাসোসিয়েট মেম্বার ৬ জন, ট্রেড গ্রুপে ৩ জন এবং টাউন অ্যাসোসিয়েশন গ্রুপে ৩ জন পরিচালক নির্বাচিত হবেন।


চেম্বারের সদস্যদের সর্বশেষ ভোটার তালিকা প্রকাশিত হয় ১৪ সেপ্টেম্বর। এতে সাধারণ সদস্য হিসেবে আছেন চার হাজার এক জন, সহযোগী সদস্য দুই হাজার ৭৬৪ জন, টাউন অ্যাসোসিয়েশন গ্রুপে ৫ জন এবং ট্রেড গ্রুপে ১০ জন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯