পৃথিবীর অষ্টমতম সর্বোচ্চ চূড়া ‘মানাসলু’ জয় করলেন বাংলাদেশের পর্বতারোহী তৌফিক আহমেদ তমাল। ২৪ সেপ্টেম্বর দিবাগত রাত ৩টায় এই

‘মানাসলু’ জয় করলেন বাংলাদেশের তমাল

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৫ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:২৭ সময় , আপডেট সময় : ২৫ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:২৭ সময়

পৃথিবীর অষ্টমতম সর্বোচ্চ চূড়া ‘মানাসলু’ জয় করলেন বাংলাদেশের পর্বতারোহী তৌফিক আহমেদ তমাল। ২৪ সেপ্টেম্বর দিবাগত রাত ৩টায় এই পর্বতশৃঙ্গে বাংলাদেশের লাল-সবুজ পতাকা উত্তোলন করেন তিনি।


এই অভিযানের আয়োজক আল্টিটুইড হান্টারের প্রতিষ্ঠাতা ও এডমিন ফজলুর রহমান শামীম বাংলাদেশ প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেন।


গত ১ সেপ্টেম্বর পৃথিবীর অষ্টম উচ্চতম এই পর্বত জয়ের লক্ষ্যে রওনা দেন। এ উপলক্ষ্যে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে, তাকে জাতীয় পতাকা তুলে দেন বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট জয়ী নিশাত মজুমদার।


‘মানাসলু’ পৃথিবীর অষ্টম উচ্চতম পর্বতশৃঙ্গ। এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৮ হাজার ১৬৩ মিটার (২৬,৭৮১ ফুট)। এটি পশ্চিম-মধ্য নেপালের নেপালি হিমালয়ের অংশ মানসিরি হিমালে অবস্থিত। ১৯৫৬ সালের ৯ মে এতে প্রথম আরোহণ করেন তোশিও ইমানিশি এবং গ্যালজেন নরবু। তারা একটি জাপানি পর্বতারোহী দলের সদস্য ছিল। এরপর ১৫ বছর আর কোনো পর্বতারোহী সেখানে পৌঁছাতে পারেননি। ১৯৭১ সালে আবারও জাপানি পর্বতারোহীদের একটি দল মানাসলু পর্বত জয় করে। ১৯৯৭ সালে মার্কিন পর্বতারোহীরা মানাসলুর চূড়ায় উঠতে সক্ষম হন। উচ্চতায় ৮ম হলেও, বিশ্বের প্রাণঘাতী পর্বতগুলোর মধ্যে এর অবস্থান চতুর্থ।


তৌফিক আহমেদ তমাল গত ১৪ বছর ধরে দেশ-বিদেশে নিয়মিত ট্রেকিং ও উচ্চ পর্বতারোহণের সঙ্গে যুক্ত ছিলেন। ভারতের নেহেরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে তিনি মৌলিক ও উচ্চতর পর্বতারোহণ প্রশিক্ষণও নিয়েছেন । এর আগে ৫ হাজার থেকে ৬ হাজার মিটারের সাতটি পর্বত এবং ৬ হাজার ৫০০ মিটার উঁচু দুটি পর্বত জয় করেন। উল্লেখযোগ্য অভিযানের মধ্যে রয়েছে, প্রথম বাংলাদেশি হিসেবে শীতকালীন অভিযানে থার্পু চুল্লি জয়, প্রথম বাংলাদেশি হিসেবে ভাগীরথী-২ (৬৫১২ মিটার) জয়। এছাড়াও গত বছর বিশ্বের অন্যতম কঠিন শৃঙ্গ মাউন্ট আমা দাবলাম (৬৮১৪ মিটার) জয় করেন তমাল।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯