তিনদিন ধরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তুরাগ থানার সাবেক কমিটির যুগ্ম আহ্বায়ক কে এম মামুনুর রশিদ মামুন নিখোঁজ রয়েছেন।

৩ দিন ধরে নিখোঁজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা মামুন, সন্ধান দাবি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৫ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:২৩ সময় , আপডেট সময় : ২৫ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:২৩ সময়

তিনদিন ধরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তুরাগ থানার সাবেক কমিটির যুগ্ম আহ্বায়ক কে এম মামুনুর রশিদ মামুন নিখোঁজ রয়েছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে তাকে খুঁজে বের করার দাবি জানায় এনসিপির যুবশক্তি উইং।


নিখোঁজের পরিবারের বরাতে দিয়ে যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মাহতাব বাঁধন জানান, গত রোববার সকালে পাঞ্জাবি-পায়জামা পরিহিত অবস্থায় বাসা থেকে বের হয় মামুন। এরপর থেকে সে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় স্থানীয় থানায় জিডি করা হয়েছে। পাশাপাশি র্যাব, পিবিআই, কাউন্টার টেরোরিজম ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়েছে।


নেতারা জানান, এ ঘটনার পর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সম্পৃক্তরা গভীর উদ্বেগ ও নিরাপত্তাহীনতায় ভুগছে। এ সময় মামুনকে ফিরে পেতে ২৪ ঘন্টায় আল্টিমেটামও দেন তারা।


সংবাদ সম্মেলম শেষে উত্তরা ৭নং সেক্টরে ঝটিকা মিছিল করেন যুবশক্তি নেতারা।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯