উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টা অথবা সন্নিহিত

২৪ ঘণ্টায় বঙ্গোপসাগরে আরও একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৪ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫:১২ সময় , আপডেট সময় : ২৪ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫:১২ সময়

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টা অথবা সন্নিহিত সময়ে মধ্য ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় আরও একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা ঘনীভূত হতে পারে।


বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টার তথ্য অনুযায়ী বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে উল্লেখযোগ্য ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়নি; তবে উজানে ভারতের আসাম প্রদেশে ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। আগামী ৭২ ঘণ্টা (২৪ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে ২৭ সেপ্টেম্বর সকাল ৯টা পর্যন্ত) দেশের অভ্যন্তরে এবং উজানে মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।


এছাড়া, দেশের সকল প্রধান নদ-নদীসমূহের পানি সমতল বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে এতে উল্লেখ করা হয়।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯