চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন তিনদিন পেছানো হয়েছে। আগামী ১৫ অক্টোবর চাকসুর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার

৩ দিন পেছালো চাকসু নির্বাচন, ভোটগ্রহণ ১৫ অক্টোবর

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৩ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫:২৭ সময় , আপডেট সময় : ২৩ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫:২৭ সময়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন তিনদিন পেছানো হয়েছে। আগামী ১৫ অক্টোবর চাকসুর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৩ অক্টোবর) দুপুরে নির্বাচন কমিশন এ তথ্য জানায়।


নির্বাচন কমিশন জানায়, প্রার্থীদের অনুরোধে ১২ অক্টোবরের পরিবর্তে আগামী ১৫ অক্টোবর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।


এর আগে, গতকাল চাকসু নির্বাচনে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তাতে দেখা গেছে, জমা দেয়া মনোনয়নপত্রের মধ্যে ১৯ জনের প্রার্থীতা বাতিল হয়েছে। এর মধ্যে দুইজন ভিপি ও একজন জিএস পদে প্রার্থীতার জন্য মনোনয়নপত্র কিনছিলেন।


এবারের কেন্দ্র ও হল সংসদে নির্বাচনের জন্য ১ হাজার ১৬২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। তার মধ্যে ৯৩১ জন জমা দেন। ভিপি পদে ২৫, জিএস ও এজিএস পদে ২২ টি করে মনোনয়নপত্র জমা পড়ে।


উল্লেখ্য, এবারের চাকসু নির্বাচনে মোট ভোটার ২৭ হাজার ৬৩৭ জন। পরিবর্তীত সময়সূচি অনুযায়ী আগামী ১৫ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সবশেষ ১৯৯০ সালের ৮ নভেম্বর চাকসু নির্বাচন হয়েছিল।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯