ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা আর নানা নাটকীয়তার পর আবারও শুরু হচ্ছে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি শো ‘জিমি কিমেল লাইভ’।

ট্রাম্পের নিষেধাজ্ঞার পর আবারও শুরু হচ্ছে জনপ্রিয় শো ‘জিমি কিমেল লাইভ’

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৩ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:১৬ সময় , আপডেট সময় : ২৩ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:১৬ সময়

ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা আর নানা নাটকীয়তার পর আবারও শুরু হচ্ছে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি শো ‘জিমি কিমেল লাইভ’। মার্কিন ইনফ্লুয়েন্সার চার্লি কার্ক হত্যাকাণ্ড ইস্যুতে জিমি কিমেলের কিছু মন্তব্যের জেরে গত সপ্তাহে জনপ্রিয় টকশোটির সম্প্রচার বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।


এরপরই দেশজুড়ে শুরু হয় নিন্দা-সমালোচনার ঝড়। বিক্ষোভে অংশ নেয় ভক্তরা। প্রতিবাদ জানায় বিভিন্ন অঙ্গনের সেলিব্রিটিরাও। অবশেষে ছয়দিন পর আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আবারও এবিসি চ্যানেলের পর্দায় ফিরছে ‘জিমি কিমেল লাইভ’।


ডিজনি কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তেজনার মধ্যে পরিস্থিতি যেন আরও ঘোলাটে না হয়, সে কারণেই তারা শো’টি বন্ধের কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল। কিমেলের মন্তব্যে সংবেদনশীলতার অভাব ছিল বলেও স্বীকার করে কর্তৃপক্ষ।


উল্লেখ্য, চার্লি কার্ক হত্যাকাণ্ড ইস্যুতে জিমি কিমেলের কিছু মন্তব্যের জেরে গত সপ্তাহে টকশোটির সম্প্রচার বন্ধ করে দেয়া হয়। এর পেছনে মূল কারণ ছিল শো’র হোস্ট জিমি কিমেলের বক্তব্য। যেখানে তিনি কনজারভেটিভ পার্টির প্রভাবশালী চার্লি কার্কের হত্যার পটভূমিতে, এর রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে সমালোচনা করেছিলেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯