জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের পছন্দের শাপলা প্রতীক পাচ্ছে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর

শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৩ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:১৫ সময় , আপডেট সময় : ২৩ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:১৫ সময়

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের পছন্দের শাপলা প্রতীক পাচ্ছে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।


মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।



তিনি বলেন, এনসিপি ইসির প্রতীক বরাদ্দ তালিকায় না থাকায় শাপলা প্রতীক পাচ্ছে না। এ কারণে দলটিকে বিকল্প প্রতীক বেছে নেওয়ার জন্য আবেদন করতে বলা হয়েছে।


তিনি আরও জানান, নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর তালিকা এবং প্রতীক সংক্রান্ত নিয়ম অনুসরণ করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টি সম্প্রতি শাপলা প্রতীকের আবেদন করলেও তা অনুমোদিত হয়নি। দলটির পক্ষ থেকে এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত চেয়ে কমিশনে আবেদন জমা দেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯