জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা কেনার অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত কমিটি। এর জন্য প্রায় ৪শ’

নির্বাচনের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা কেনা হবে: অর্থ উপদেষ্টা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৩ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:২১ সময় , আপডেট সময় : ২৩ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:২১ সময়

জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা কেনার অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত কমিটি। এর জন্য প্রায় ৪শ’ কোটি টাকা অনুমোদন দেয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।


মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


অর্থ উপদেষ্টা বলেন, নির্বাচন কমিশন (ইসি) বাজেট দেবে। স্বচ্ছতা নিশ্চিত করার জন্য বডি ক্যামেরা ইউএনডিপির মাধ্যমে কেনা হবে।


প্রসঙ্গত, আগামী ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। এতে ৩১ অক্টোবর পর্যন্ত ১৮ বছর পূর্ণ করা নতুন ভোটাররাও অন্তর্ভুক্ত থাকবেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯