কক্সবাজারের টেকনাফে নিখোঁজের এক সপ্তাহ পর রোহিঙ্গা তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে হ্নীলা

নিখোঁজের ৭ দিন পর টেকনাফে মিলল তরুণীর মরদেহ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২২ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:২৫ সময় , আপডেট সময় : ২২ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:২৫ সময়

কক্সবাজারের টেকনাফে নিখোঁজের এক সপ্তাহ পর রোহিঙ্গা তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে হ্নীলা ইউনিয়নের লেদা এলাকার লামারপাড়া খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর জানিয়েছেন।


নিহত সাজেদা আক্তার (২০), উখিয়ার কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আজিম উল্লাহর মেয়ে।


ওসি নাজমুন নূর বলেন, লামারপাড়া খালে ভেসে থাকা এক তরুণীর মরদেহ স্থানীয়রা দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।


তিনি আরও জানান, 'নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ বা কারা এ ঘটনায় জড়িত তা জানা যায়নি।'


স্বজনদের বরাতে পুলিশ জানায়, প্রায় এক সপ্তাহ আগে সাজেদা আক্তার ক্যাম্পের ঘর থেকে বের হয়ে আর ফেরেননি। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।


মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯