চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানকে পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) হিসেবে বদলি

জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমানকে পরিকল্পনা কমিশনে বদলি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২১ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫:১১ সময় , আপডেট সময় : ২১ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫:১১ সময়

চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানকে পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) হিসেবে বদলি করা হয়েছে।


আজ রোববার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


অন্যদিকে পরিকল্পনা কমিশনের সদস্য সচিব মো. রুহুল আমীনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এজন্য আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নতুন জনপ্রশাসন সচিব হিসেবে কাউকে নিয়োগ দেয়া হয়নি।


বিসিএস প্রশাসন ৮২ ব্যাচের কর্মকর্তা ড. মোখলেস উর রহমানকে গত বছরের ২৮ আগস্ট ২ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়। ওই সময় তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীর স্থলাভিষিক্ত হয়েছিলেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯