চট্টগ্রামে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিদেশে সম্পদ ও অর্থ পাচার সংক্রান্ত ২৩ বস্তা নথি উদ্ধার করেছে দুদক। রোববার

সাবেক ভূমিমন্ত্রীর বিদেশে সম্পদ ও অর্থ পাচার সংক্রান্ত ২৩ বস্তা নথি জব্দ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২১ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৪ সময় , আপডেট সময় : ২১ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৪ সময়

চট্টগ্রামে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিদেশে সম্পদ ও অর্থ পাচার সংক্রান্ত ২৩ বস্তা নথি উদ্ধার করেছে দুদক। রোববার (২১ সেপ্টেম্বর) ভোরের দিকে কর্ণফুলী এলাকা থেকে এই নথিগুলো উদ্ধার করা হয়।


দুদক জানায়, গত ১৬ সেপ্টেম্বর আরামিট গ্রুপের শিল্প প্রতিষ্ঠান থেকে সাইফুজ্জামানের স্ত্রী রুকমীলা জামানের গাড়িচালক ইলিয়াস নথিগুলো নিজ বাড়িতে নিয়ে আসে। পরে ১৮ তারিখে অভিযান পরিচালনার কিছুক্ষণ আগে পার্শ্ববর্তী ওসমান তালুকদারের বাড়িতে নথিগুলো সরিয়ে রাখে সে। পরে আজ রোববার ভোরের দিকে সেই বাড়ি থেকে নথিগুলো উদ্ধার করা হয়।


দুদক আরও জানায়, প্রাথমিকভাবে নথিগুলো পর্যালোচনা করে ইউকে, ইউএসএ, দুবাই ও সিঙ্গাপুরে ৫৮২টি সম্পদ ছাড়াও ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন, ক্যাম্বোডিয়ায় সাইফুজ্জামানের সম্পদের তথ্য পাওয়া গেছে। এছাড়া দেশে-বিদেশে ক্রয়কৃত বাড়ির মালিকানা, ভাড়ার আয়, মেইটেনেন্স ব্যয়সহ বিভিন্ন তথ্য ও ডকুমেন্টস রয়েছে বলে দেখা গেছে। তাছাড়া, সাইফুজ্জামান চৌধুরীর বিদেশে মুদ্রা পাঁচার তথ্য-প্রমাণের নথি রয়েছে বলেও দেখা গেছে।


বিপুল ডকুমেন্টস পর্যালোচনা করতে সময় প্রয়োজন উল্লেখ করে সংস্থাটি জানায়, ২৩টি বস্তায় রক্ষিত নথি পর্যালোচনা করে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ কমিশন বরাবর উপস্থাপন করা হবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯