এসওপি অনুসরণ না করায় মোহাম্মদপুর জোনের প্রত্যাহার হওয়া ৩ পুলিশ কর্মকর্তা বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে

মোহাম্মদপুর থানার ৩ কর্মকর্তা প্রত্যাহার নিয়ে যা জানালো পুলিশ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২০ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫:৫৭ সময় , আপডেট সময় : ২০ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫:৫৭ সময়

এসওপি অনুসরণ না করায় মোহাম্মদপুর জোনের প্রত্যাহার হওয়া ৩ পুলিশ কর্মকর্তা বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ পুলিশের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়, ডিএমপির মোহাম্মদপুর জোনের ৩ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ব্যাখ্যা দেওয়া হচ্ছে। দীর্ঘদিনের প্রচলিত রীতি মোতাবেক স্পর্শকাতর সময়ে আইনশৃংখলা রক্ষাকারী পুলিশের দায়িত্ব, কর্মবন্টন এবং বিশ্রাম সংক্রান্ত বিষয়সমূহ নির্দিষ্ট এসওপি দ্বারা নির্ধারিত হয়।


পোস্টে আরও বলা হয়, সদস্যদের খাওয়া ও বিশ্রামের সুযোগ অবশ‍্যই দেওয়া হয়, তবে কর্তব‍্যরত সকলে একইসঙ্গে তা পান না। এ সুযোগ পর্যায়ক্রমে দেয়া হয়, যাতে দায়িত্ব পালন নিরবচ্ছিন্ন থাকে। বর্ণিত কর্মকর্তাগণ এসওপি অনুসরণ করেননি, সেজন‍্য প্রশাসনিক পদক্ষেপ নেয়া হয়েছে।


উল্লেখ্য, গতকাল শুক্রবার রাজধানীর মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) পরিদর্শক (অপারেশন) ও ডিউটি অফিসারসহ তিনজনকে প্রশাসনিক কারণ দেখিয়ে প্রত্যাহার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদর দফতর।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯