বাগেরহাটের মোংলায় যৌথ অভিযানে প্রায় ৩ লক্ষ ৪৪ হাজার টাকা মূল্যের ৬৮৮ পিস ইয়াবাসহ সুমি বেগম নামে এক

মোংলায় যৌথ অভিযানে ৬৮৮ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৮ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫:২৬ সময় , আপডেট সময় : ১৮ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫:২৬ সময়

বাগেরহাটের মোংলায় যৌথ অভিযানে প্রায় ৩ লক্ষ ৪৪ হাজার টাকা মূল্যের ৬৮৮ পিস ইয়াবাসহ সুমি বেগম নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড ও পুলিশ। আটক নারী মোংলার রাতারাতি কলোনির ০৬ নং ওয়ার্ডের বাসিন্দা মো. সুলতান আহম্মেদ এর মেয়ে সুমি বেগম ।


বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসির ইবনে মহসিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।


তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুরে কোস্টগার্ড ও পুলিশের সমন্বয়ে মোংলা পোর্ট পুরাতন আবাসিক এলাকার কবরস্থান রোড সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময়, তল্লাশি চালিয়ে প্রায় ৩ লক্ষ ৪৪ হাজার টাকা মূল্যের ৬৮৮ পিস ইয়াবাসহ ১ নারী মাদক ব্যবসায়ী সুমি বেগমকে আটক করা হয়।


তিনি আরও জানান, জব্দকৃত ইয়াবা ও আটককৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক পাচার রোধকল্পে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯