নরসিংদী সদর উপজেলায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ইদন মিয়া নামে একজন নিহত হয়েছেন। সংঘর্ষে আরও ৫ জন আহত

নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৮ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:৩৪ সময় , আপডেট সময় : ১৮ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:৩৪ সময়

নরসিংদী সদর উপজেলায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ইদন মিয়া নামে একজন নিহত হয়েছেন। সংঘর্ষে আরও ৫ জন আহত হয়েছেন।


বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার আলোকবালীর চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে।


স্থানীয়রা জানান, আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী এবং বহিষ্কৃত সদস্য সচিব আব্দুল কাইয়ুম মিয়ার গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিলো। এরই জেরে বৃহস্পটিবার সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুলিবিদ্ধ ইদন মিয়াকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় গুরুতর আহত মোস্তাকিম ও আবুল হোসেনের অবস্থার অবনতি হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।


এদিকে, এই সংঘর্ষের সংবাদ প্রচারের জেরে যমুনা টেলিভিশনের নরসিংদীর স্টাফ করেসপনডেন্ট আইয়ুব খান সরকারের ওপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা ১১টায় সংঘর্ষে আহতদের সংবাদ সংগ্রহ করতে নরসিংদী সদর হাসপাতালে গেলে বিএনপির বহিষ্কৃত সদস্য সচিব আব্দুল কাইয়ুমের অনুসারীরা তার ওপর হামলা চালায়।


এতে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান সাংবাদিক আইয়ুব খান। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯