যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুকধারীর হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছে। গুরুতর আহত আরও দু’জন। এ সময়, নিরাপত্তা বাহিনীর পাল্টা

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় ৩ পুলিশ সদস্য নিহত, গুরুতর আহত ২

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৮ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:৯ সময় , আপডেট সময় : ১৮ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:৯ সময়

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুকধারীর হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছে। গুরুতর আহত আরও দু’জন। এ সময়, নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে প্রাণ হারায় হামলাকারীও।


বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে সিএনএন।


কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুর দুইটায় ইয়র্ক কাউন্টিতে হয় এ ঘটনা। ফিলাডেলফিয়া থেকে ১০০ মাইল পূর্বে স্প্রিং গ্রোভ এলাকায় একটি স্কুলের কাছাকাছি পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় অস্ত্রধারী। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। দ্রুত পাল্টা ব্যবস্থা নেয় পুলিশ। হেলিকপ্টারে করে হাসপাতালে নেয়া হয় হতাহতদের।


এ ঘটনায় একজনই জড়িত বলে ধারণা করা হচ্ছে। তবে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ। তদন্ত শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন ফিলাডেলফিয়ার গভর্নর। আড়াই হাজার বাসিন্দার শহরটিতে আপাতত জনসাধারণের জন্য ঝুঁকির কারণ নেই বলেও আশ্বস্ত করেছেন তিনি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯