বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমা ডিগ্রিধারীদের মধ্যে কারা নামের পাশে পদবী লিখবেন এ বিষয়ে তিনটি পরামর্শ পেয়েছেন বলে জানিয়েছেন

প্রকৌশলীদের পদবী লেখা নিয়ে দ্বন্দ্ব সমাধানে তিন সুপারিশ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৭ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫:৪৫ সময় , আপডেট সময় : ১৭ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫:৪৫ সময়

বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমা ডিগ্রিধারীদের মধ্যে কারা নামের পাশে পদবী লিখবেন এ বিষয়ে তিনটি পরামর্শ পেয়েছেন বলে জানিয়েছেন বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবিসমূহের যৌক্তিকতা পরীক্ষা-নিরীক্ষা কমিটির প্রধান বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।


বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে জনপ্রসাশন মন্ত্রণালয়ে দুই পক্ষের সঙ্গে সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।


তিনি বলেন, ডিপ্লোমা এবং বিএসসি ইঞ্জিনিয়ারদের অভিভাবকদের সাথে আজ বসেছিলাম। আদালতে অ্যামিকাস কিউরির মতো তাদের কাছে পরামর্শ চাওয়া হয়। আমাদের ডাকে সবাই এসেছিলেন। খুব ফলপ্রসূ আলোচনা হয়েছে। আন্দোলনকারী পক্ষগুলোর দাবি কিছুটা পরস্পরবিরোধী। এক পক্ষেরটা শুনলে আরেক পক্ষ অসন্তুষ্ট হবে। তাই একটি দুপক্ষের মাঝে সেতু করার চেষ্টা করছি।


এ সময় নামের পাশে কারা পদবী লিখবেন তা সম্পর্কে তিনটি পরামর্শ এসেছে বলে জানান তিনি। পরামর্শগুলো হল:


১. স্নাতক ডিগ্রিধারীরা নামের আগে 'ইঞ্জিনিয়ার' লিখবেন আর অন্যরা নামের আগে 'ডিপ্লোমা ইঞ্জিনিয়ার' লিখবেন।


২. আরেকটি প্রস্তাব হলো নামের আগে কেউ কিছু লিখবেন না, নামের পরে লিখবেন।


৩. আরেকটি প্রস্তাব হলো কিছুই লিখবেন না।


সভায় উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খানসহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষরা।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯