দেশজুড়ে সড়ক দুর্ঘটনা যেন এক মহামারির আকার ধারণ করেছে। প্রতিদিনই সংবাদপত্রের পাতায় উঠে আসছে মৃত্যুর খবর, আর হাসপাতালে

নীরব মহামারি: ব্যাটারিচালিত রিকশায় পঙ্গুত্বের করুণ কাহিনি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৭ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১:১ সময় , আপডেট সময় : ১৭ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১:১ সময়

দেশজুড়ে সড়ক দুর্ঘটনা যেন এক মহামারির আকার ধারণ করেছে। প্রতিদিনই সংবাদপত্রের পাতায় উঠে আসছে মৃত্যুর খবর, আর হাসপাতালে দেখা যায় আহতদের করুণ আর্তনাদ। রোড সেফটি ফাউন্ডেশনের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে পাঁচ হাজার ৪৮০ জন এবং চলতি বছরের প্রথম ছয় মাসে দুই হাজার ৯৪৩ জন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন এর চেয়ে কয়েকগুণ বেশি।


বিশেষজ্ঞরা মনে করেন, এই দুর্ঘটনার একটি বড় অংশই ঘটছে নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশার কারণে। তিন চাকার এই যানগুলো শহর থেকে গ্রাম, অলিগলি থেকে মহাসড়ক— সবখানেই ছড়িয়ে পড়েছে এবং তাদের বেপরোয়া গতির কারণে ঘটছে ভয়াবহ সব দুর্ঘটনা।


পঙ্গু হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, সড়ক দুর্ঘটনায় যেসব রোগীর জীবন বাঁচানো সম্ভব হয়, তাদের একটি বড় অংশই আসেন ‘স্পটডেথ’ থেকে বেঁচে আসা অবস্থায়। বেশিরভাগ ক্ষেত্রেই মাথায় গুরুতর আঘাত, ওপেন ফ্র্যাকচার এবং আজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করতে হচ্ছে। প্রতিদিন হাসপাতালের ওয়ার্ডে নতুন নতুন আহত রোগী ভর্তি হচ্ছেন, আর তাদের পরিবারের সদস্যদের কান্নায় হাসপাতালের পরিবেশ ভারী হয়ে উঠছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯