পটুয়াখালী জেলা বিএনপির নেতাকর্মীদের স্থানীয় সালিশ, দাঙ্গা-ফ্যাসাদ বা পক্ষপাতদুষ্ট মধ্যস্থতাকারী কার্যক্রমে সম্পৃক্ত না হতে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে।মঙ্গলবার

পটুয়াখালীতে সালিশ-বিবাদ থেকে দূরে থাকার নির্দেশ বিএনপি’র

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৭ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৩৭ সময় , আপডেট সময় : ১৭ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৩৭ সময়

পটুয়াখালী জেলা বিএনপির নেতাকর্মীদের স্থানীয় সালিশ, দাঙ্গা-ফ্যাসাদ বা পক্ষপাতদুষ্ট মধ্যস্থতাকারী কার্যক্রমে সম্পৃক্ত না হতে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে।


মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জানানো হয়।


প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামী সংগঠন। এ দলের প্রতিটি কর্মী জনগণের আস্থার প্রতীক এবং আন্দোলন-সংগ্রামে অগ্রণী সৈনিক। দলীয় ভাবমূর্তি অক্ষুণ্ন রাখা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কোনো নেতাকর্মীকে সালিশ, বিবাদ বা পক্ষপাতদুষ্ট কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সব স্তরের নেতাকর্মীকে রাজনৈতিক কর্মসূচি, সাংগঠনিক দায়িত্ব এবং জনগণের অধিকার আদায়ের সংগ্রামে সম্পূর্ণভাবে নিয়োজিত থাকতে হবে। জনগণের সঙ্গে সদাচরণ, ভদ্র ভাষা ব্যবহার এবং মানবিক আচরণের মাধ্যমে আস্থা অর্জন করাই প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব। জনগণই বিএনপি’র শক্তি এবং আন্দোলনের মূলভিত্তি, তাই তাদের পাশে দাঁড়ানোই হবে অঙ্গীকার।


এছাড়া নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে। এ ঘোষণাকে স্বাগত জানিয়েছে নেতাকর্মীসহ সচেতন মহল। তারা মনে করছেন, এ ধরনের সিদ্ধান্ত মাঠ পর্যায়ে বিএনপি’র ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯