ডেমু ট্রেন আমদানি করে প্রায় ৬০০ কোটি টাকার ক্ষতিসাধনের অভিযোগে রেলওয়ের সাবেক মহাপরিচালক তৌহিদুল আনোয়ার চৌধুরীসহ ৭ জনের

ডেমু ট্রেন কেলেঙ্কারি: রেলের সাবেক ডিজি তৌহিদুলসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৭ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৩৩ সময় , আপডেট সময় : ১৭ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৩৩ সময়

ডেমু ট্রেন আমদানি করে প্রায় ৬০০ কোটি টাকার ক্ষতিসাধনের অভিযোগে রেলওয়ের সাবেক মহাপরিচালক তৌহিদুল আনোয়ার চৌধুরীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।


বুধবার (১৭ সেপ্টেম্বর) দুদক সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়।


মামলার এজাহারে বলা হয়, ১০ বছর আগে চীন থেকে ২০টি ডেমু ট্রেন আমদানি করেছিল সরকার। যার ব্যয় ছিল সাড়ে ৬০০ কোটি টাকা। অথচ মাত্র পাঁচ-ছয় মাসের মধ্যেই ট্রেনগুলো বিকল হতে শুরু করে। নতুন প্রযুক্তির প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষ জনবল না থাকায় বারবার মেরামতের চেষ্টাও ব্যর্থ হয়েছে। তিন বছর আগে স্থায়ীভাবে সবগুলো ট্রেন অচল হয়ে যায়। এসব অভিযোগে তৌহিদুল আনোয়ারসহ ৭ জনকে অভিযুক্ত করা হয়।


তাতে আরও বলা হয়, ডেমু ট্রেন প্রকল্পটি বাস্তবায়নের পেছনে ব্যক্তি স্বার্থ মূল উদ্দেশ্য ছিল। যা এখন রাষ্ট্রীয় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯