রাজধানী ঢাকায় আজ ১৭ সেপ্টেম্বর দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টিপাত হলেও দিনের তাপমাত্রা

বৃষ্টি হলেও বাড়তে পারে দিনের তাপমাত্রা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৭ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:১২ সময় , আপডেট সময় : ১৭ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:১২ সময়

রাজধানী ঢাকায় আজ ১৭ সেপ্টেম্বর দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টিপাত হলেও দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।


আজ সকাল ৭টায় প্রকাশিত ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, আকাশ আংশিক থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ১০ মিলিমিটার।


এছাড়া আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী, খুলনা ও ঢাকা বিভাগের অনেক স্থানে এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।


আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদেশেই দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯