ইতালিতে ভুয়া ভিসায় লোক পাঠিয়ে কোটি টাকার প্রতারণার অভিযোগে প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি ঢাকা মেট্রো

ইতালিতে ভুয়া ভিসায় লোক পাঠানোর অভিযোগে গ্রেফতার ১

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৬ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫:৩৬ সময় , আপডেট সময় : ১৬ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫:৩৬ সময়

ইতালিতে ভুয়া ভিসায় লোক পাঠিয়ে কোটি টাকার প্রতারণার অভিযোগে প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি ঢাকা মেট্রো পূর্ব বিভাগের একটি টিম।


মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে সিআইডির বিশেষ ‍পুলিশ সুপার (সিআইডি) মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।


গ্রেফতারকৃত ব্যক্তির নাম মিলন মিয়া (৪২)। তিনি ফরিদপুর জেলার সালতা উপজেলার ইসুবদিয়া এলাকার পিতা- মৃত কালাম মাতব্বরের ছেলে। পল্টন থানার একটি মামলায় গত সোমবার রাতে রাতে ফরিদপুর শহরের চকবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।


তিনি জানান, ইতালিতে লোক পাঠানোর কথা বলে প্রায় শতাধিক ব্যক্তির কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে এ চক্রটি। প্রকৃত ভিসার বদলে দিয়েছে ভুয়া ভিসা। চক্রটির প্রতারণার টাকা বেশকিছু অ্যাকাউন্টের মাধ্যমে গ্রহণ করার তথ্য প্রাথমিকভাবে পাওয়া যায়। এছাড়া ভুক্তভোগীদের পাসপোর্ট আটকে রেখে হয়রানি করার অভিযোগও রয়েছে প্রতারক চক্রটির বিরুদ্ধে।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মিলন জানিয়েছে, ভিজিট ভিসায় ইতালিতে লোক নেওয়ার কথা বলে ফরিদপুরের একজনের সঙ্গে ২২ লাখ টাকার চুক্তি হয়। ভিক্টিমের কাছ থেকে ৭ লাখ টাকা অগ্রিম সংগ্রহ করা হয়। তার আরও বেশ কয়েকজন সহযোগী রয়েছে। মিলন মিয়া তাদের হয়ে বিভিন্ন এলাকা থেকে লোক সংগ্রহ করত। ভাগ্য বদলের আশায় যারা বিদেশে যেতে চাইতো এরকম লোকদেরকেই মূলত তারা টার্গেট করতো।


ফরিদপুর, নড়াইল নরসিংদী, কিশোরগঞ্জ, চাঁদপুর, চট্টগ্রামসহ সারা দেশের বেশ কিছু জেলায় এ প্রতারক চক্রটির নেটওয়ার্ক রয়েছে। জোসনা বেগম এবং মাহবুব নামীয় দুইজন ইতালি ও লিবিয়াতে লোক পাঠানোর মূল হোতা বলেও জিজ্ঞাসাবাদে জানা যায়।


গ্রেফতারকৃত মিলন প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার কথা স্বীকার করেছে। বর্তমানে ঘটনাটির তদন্ত কার্যক্রম সিআইডি, ঢাকা মেট্রো পূর্ব বিভাগ পরিচালনা করছে। গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে সোপর্দকরণ ও রিমান্ডের আবেদনসহ পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।


অপরাধের পূর্ণাঙ্গ তথ্য উদঘাটন, অজ্ঞাত অপরাপর সদস্যদের সনাক্ত ও গ্রেফতার করার স্বার্থে সিআইডির তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯