নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী বনশ্রী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার সকালে মাদারীপুর জেলার শিবচর

প্রথম ছবির নায়িকা বনশ্রী মারা গেছেন

নিউজটি প্রতিবেদন করেছেন: স্টাফ রির্পোটার।

আপলোড সময় : ১৬ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫:৯ সময় , আপডেট সময় : ১৬ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫:১৪ সময়

নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী বনশ্রী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার সকালে মাদারীপুর জেলার শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান গণমাধ্যমকে এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, "বনশ্রী আপার মরদেহ ইতিমধ্যে শিবচরের কুমিরপাড়ে তার নানার বাড়িতে পাঠানো হয়েছে। জানাজা শেষে সেখানে তাকে দাফন করা হবে।"

১৯৯৪ সালে ‘সোহরাব-রুস্তুম’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় বনশ্রীর। ইলিয়াস কাঞ্চনের বিপরীতে সিনেমাটি ব্যবসায়িকভাবে সফল হয়, এবং এর মাধ্যমে তিনি পরিচিতি লাভ করেন। পরবর্তী বছর, ১৯৯৬ সালে মুক্তি পায় তার দ্বিতীয় সিনেমা ‘মহা ভূমিকম্প’, যেখানে তিনি মান্না ও আমিন খানের বিপরীতে অভিনয় করেন। এরপর আরও বেশ কিছু সিনেমায় তার অভিনয় দর্শকদের কাছে প্রশংসিত হয়।

তবে ভাগ্য কিছুটা সঙ্গ দেয়নি বনশ্রীকে। চলচ্চিত্রকার ফারুক ঠাকুরের মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখা এই অভিনেত্রী, নানা কুসংস্কার ও সমালোচনার শিকার হন, যার কারণে সিনেমা জগত থেকে তিনি ধীরে ধীরে সরে পড়েন। এরপর তার জীবনযাপন হয়ে ওঠে দুঃখ-দুর্দশায় ভরা। বস্তিতে থেকেছেন, আর তার দুই সন্তানের মধ্যে একমাত্র পুত্র বেঁচে আছেন, মেয়ে হারিয়ে গেছেন। শেষদিকে তিনি মাদারীপুরের শিবচরে সরকারের আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে বসবাস করতেন।

বনশ্রী গত পাঁচ দিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার হৃদরোগ, কিডনির সমস্যা সহ একাধিক রোগ ছিল। মৃত্যুর সময় তিনি একমাত্র পুত্র সন্তান রেখে গেছেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯