রাজধানী কাকরাইলে হামলায় মারাত্মকভাবে আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ১৮ দিন চিকিৎসা নেওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে হাসপাতাল থেকে তাকে ছাড় দেওয়া হয়। পরে অ্যাম্বুলেন্সে করে হাসপাতাল ত্যাগ করেন তিনি।
গত ২৯ আগস্ট রাজধানীর বিজয়নগর এলাকায় দলটির কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় আহত হন নুরসহ আরও কয়েকজন নেতা-কর্মী। ঘটনার পর তাকে উদ্ধার করে সংগঠনটির সদস্যরা হাসপাতালে নিয়ে যান।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, নুরুল হক নুরের মুখ থেকে বুক পর্যন্ত রক্তাক্ত অবস্থায় রয়েছে, নাক ফেটে গেছে। এ সময় তাকে স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়া হয়। পরদিন সকালে তিনি জ্ঞান ফেরেন।