অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, আওয়ামী লীগের কী হবে তা আওয়ামী লীগ বলতে

আওয়ামী লীগের ভোটারদের তো কেউ খারিজ করে দেয়নি: ফাওজুল কবির

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৪ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৬:১ সময় , আপডেট সময় : ১৪ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৬:১ সময়

অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, আওয়ামী লীগের কী হবে তা আওয়ামী লীগ বলতে পারবে। আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত নির্বাচন কমিশন নেবে। আওয়ামী লীগের ভোটারদের তো কেউ খারিজ করে দেয়নি।


রোববার (১৪ সেপ্টেম্বর) দেশের শীর্ষ স্থানীয় একটি গণমাধ্যমে সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।


ফাওজুল কবির খান বলেন, ‘আওয়ামী লীগের কী হবে তা আওয়ামী লীগ বলতে পারবে। আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত নির্বাচন কমিশন নেবে। আওয়ামী লীগের ভোটারদের তো কেউ খারিজ করে দেয়নি। তাদের তো বলা হয়নি তোমরা আওয়ামী লীগ সমর্থন করো ভোট দিতে পারবে না। আওয়ামী লীগের যাঁরা নির্যাতনের সঙ্গে, লুটপাটের সঙ্গে জড়িত নয়; তাঁরা তো প্রার্থী হতে পারেন। তাঁরা স্বতন্ত্র প্রার্থী হতে পারেন বা অন্য দল থেকে প্রার্থী হতে পারেন। তাঁদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ তো বাতিল করা হয়নি। দল হিসেবে দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবে কি না; সেটি নির্বাচন কমিশনের বিষয়, সরকারের বিষয় নয়।’


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চ্যালেঞ্জিং হতে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার চেষ্টা করছে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করার। আগের নির্বাচনে যারা অনিয়মের সাথে জড়িত ছিলেন তাদের সরিয়ে দেওয়া হয়েছে। ভোটে বাধা বা পোলিং এজেন্ট ঢুকতে না দেয়ার মতো ঘটনা এবার ঘটবেনা বলেও তিনি জানান। সাংবাদিকরাও স্বাধীন ভাবে দায়িত্ব পালন করতে পারবেন বলে উল্লেখ করেন তিনি।


গত এক বছরে সরকারের তিনটি মন্ত্রণালয়ের দায়িত্বপালন সর্ম্পকে তিনি জানান, অন্তর্বর্তী সরকারের জন্য সময় বড় সীমাবদ্ধতা। যেসব উন্নয়ন করা প্রয়োজন ছিল তা সবই সময় সাপেক্ষ। তবে অন্তর্বর্তী সরকার পরের সরকার যাতে সংকটে না পরে সে জায়গা তৈরি করেছে বলে তিনি জানান।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯