কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজার দিনে কোনো পরীক্ষা না নেওয়ার নির্দেশ দিয়েছে

ইবিতে দুর্গাপূজার মধ্যে পরীক্ষা না নেওয়ার নির্দেশ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১৪ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১০:২২ সময় , আপডেট সময় : ১৪ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১০:২২ সময়

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজার দিনে কোনো পরীক্ষা না নেওয়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


শনিবার (১৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মনজুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের সুন্দরভাবে দুর্গাপূজা উদ্যাপনের সুযোগ দিতে আগামী ২৮ ও ২৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের বিভাগসমূহে কোনো পরীক্ষা নেওয়া যাবে না।


এদিকে পূজার ছুটির মধ্যে পরীক্ষা নেওয়ার সূচি থাকায় গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) উপাচার্যের কাছে স্মারকলিপি দেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। এ সময় তারা দুর্গাপূজার ছুটি বাড়ানো এবং ভবিষ্যতে যেকোনো পূজার সময় পরীক্ষা না নেওয়ার দাবি জানান। এরই অংশ হিসেবে দাবি মেনে নিয়েছেন বলে জানা যায়।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯