সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে, আর নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১১ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫:৪৫ সময় , আপডেট সময় : ১১ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫:৪৫ সময়

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে, আর নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৮৬ জন। ডেঙ্গুতে এ বছর এখন পর্যন্ত এটিই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা।


বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডেঙ্গু বিষয়ক নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে।


স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে তিনজন মারা গেছেন। পাশাপাশি এই সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে একজন করে মোট ৩ জন মারা গেছেন। অন্যদিকে গত একদিনে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৪৪ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ১০৯ জন ছাড়াও ঢাকা বিভাগে ১০৪, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১০৩, চট্টগ্রাম বিভাগে ৫৮, রাজশাহী বিভাগে ৪৪ জন, ময়মনসিংহ বিভাগে ১২ জন, রংপুর বিভাগে ১০ জন, এবং সিলেট বিভাগে ২ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।


চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৪৫ জন মারা গেছেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯