আবারও রাজধানীর কুড়িলে সড়ক অবরোধ করেছে গার্মেন্টস শ্রমিকরা। চলতি মাসের শুরুতেও বকেয়া-বেতনের দাবিতে কুড়িল-এয়ারপোর্ট সড়ক অবরোধ করেছিল। তখন

আবারও কুড়িলে সড়ক অবরোধ করেছে গার্মেন্টস শ্রমিকরা

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১১ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:৪০ সময় , আপডেট সময় : ১১ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:৪০ সময়

আবারও রাজধানীর কুড়িলে সড়ক অবরোধ করেছে গার্মেন্টস শ্রমিকরা। চলতি মাসের শুরুতেও বকেয়া-বেতনের দাবিতে কুড়িল-এয়ারপোর্ট সড়ক অবরোধ করেছিল। তখন ১০ সেপ্টেম্বরের মধ্যে বকেয়া পরিশোধের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেছিল তারা।


বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরের পরে আশ্বাস অনুযায়ী ফলাফল না পেয়ে আবারও সড়কে অবস্থান নেয় গার্মেন্টস শ্রমিকরা।


এতে ওই এলাকার উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।


ট্রাফিক গুলশান থেকে জানানো হয়, বেতন-ভাতার দাবিতে বাড্ডার কুড়িলে ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের প্রায় ৫০০-৬০০ কর্মীরা ইনকামিং ও আউটগোয়িং রাস্তা বন্ধ করে দিয়েছে। ফলশ্রুতিতে কুড়িল থাকে বাড্ডার দিকে ও বাড্ডা থেকে কুড়িলের দিকে কোনো গাড়ি যাচ্ছে না।


পাশাপাশি এয়ারপোর্ট রোডে ঢাকা উত্তরা -ময়মনসিংহ হাইওয়ের ইনকামিং এবং আউট গোয়িং উভয় দিকে রাস্তা প্রায় ২০০ কর্মী মিলে বন্ধ করে দিয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯