রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রাশিদা পারভীন হ্যাপি (৪৫) নামের এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর)

রাজশাহী হাসপাতালে ডেঙ্গুতে নারীর মৃত্যু

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১১ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৫৫ সময় , আপডেট সময় : ১১ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৫৫ সময়

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রাশিদা পারভীন হ্যাপি (৪৫) নামের এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রামেক হাসপাতাল থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।  


হ্যাপি বুধবার (১০ সেপ্টেম্বর) ভোরে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) মৃত্যুবরণ করেন। এর আগের দিন মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে তিনি রামেক হাসপাতালের ভর্তি হন। তিনি নগরীর বোয়ালিয়া এলাকার বাসিন্দা।


হাসপাতালে সূত্রে জানা গেছে, রোগীর কোনো ভ্রমণের ইতিহাস ছিল না। রোগী ৩ দিন ধরে জ্বরে ভুগছিলেন। তার ডান পেটে ব্যথার সঙ্গে সাধারণ শরীরে ব্যথা অনুভব করছিলেন। রোগীকে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ১১টা ৩৫ মিনিটে হাসপাতালের ৩০নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। রোগীকে বুধবার (১০ সেপ্টেম্বর) ভোর ৪টায় অ্যাডাল্ট আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে রোগীর মৃত্যু হয়।


বিষয়টি নিয়ে রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাসের মুঠোফোন কল করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯