দেশের মতো সরকারি কর্মকমিশন (পিএসসি) পরীক্ষাকেও আওয়ামী লীগ নিজেদের বাপ-দাদার সম্পত্তি বানিয়ে ফেলেছিল বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা

পিএসসিকে বাপ-দাদার সম্পত্তি বানিয়ে ফেলেছিল আ.লীগ: আসিফ নজরুল

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১০ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:৪৬ সময় , আপডেট সময় : ১০ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:৪৬ সময়

দেশের মতো সরকারি কর্মকমিশন (পিএসসি) পরীক্ষাকেও আওয়ামী লীগ নিজেদের বাপ-দাদার সম্পত্তি বানিয়ে ফেলেছিল বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।


মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে পিএসসি আয়োজিত সরকারি কর্ম কমিশনের প্রতিবন্ধকতা ও সংকট উত্তরণের চ্যালেঞ্জ শীর্ষক সেমিনার তিনি এ কথা বলেন।


আসিফ নজরুল পিএসসি সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পাশাপাশি বেসরকারি খাতেও নতুন নতুন কর্মসংস্থানের প্রত্যাশার কথা জানান।


সেমিনারের প্রধান অতিথি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, সফট ও মোরাল ট্রেনিংয়ের ওপর গুরুত্ব দিতে হবে। সৎ মানুষ তৈরি করতে না পারলে দেশ এগোবে না।


একই সেমিনারে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, দেশের মৌলিক পরিবর্তনের জন্য অল্প সময় যথেষ্ট নয়। তারপরও দেশকে এগিয়ে নেয়ার চেষ্টা চলছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯