ফেনীর দাগনভূঞায় সড়ক থেকে শামসুজ্জামান (৩২) নামে এক এনজিও কর্মকর্তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে

ফেনীতে সড়কের পাশ থেকে এনজিও কর্মকর্তার মরদেহ উদ্ধার

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৯ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৪:৩০ সময় , আপডেট সময় : ৯ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৪:৩০ সময়

ফেনীর দাগনভূঞায় সড়ক থেকে শামসুজ্জামান (৩২) নামে এক এনজিও কর্মকর্তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের তুলাতুলি খোনার পুকুরপাড় এলাকা থেকে তার মরদেহ পাওয়া যায়।


নিহত শামসুজ্জামান নেত্রকোনা জেলার পূর্বতলা থানার কলাপাড়া গ্রামের আব্দুর রফিকের ছেলে। তিনি নোয়াখালীর বেগমগঞ্জে অবস্থিত ‘দিশা’ এনজিও শাখার ব্যবস্থাপক ছিলেন।


স্থানীয়রা জানান, সকালে সড়কে মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করে।


নিহতের সহকর্মীরা জানান, সকাল সাড়ে ৭টার দিকে দাগনভূঞা উপজেলায় অফিসিয়াল কাজ শেষে মোটরসাইকেলযোগে কর্মস্থল নোয়াখালী ফিরছিলেন তিনি।তার মাথার ডান পাশ ও ডান চোখ থেঁতলানো অবস্থায় পাওয়া যায়। হেলমেট ভাঙা ছিল এবং মোটরসাইকেল সড়কের পাশে পড়ে ছিল।


স্থানীয়দের ধারণা, বৃষ্টিভেজা সড়কে কোনো ভারী যানবাহনের চাপায় তিনি নিহত হয়েছেন। তবে এ ঘটনায় কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি।


মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ বলেন, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯