গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সুস্থ হয়ে আরও চার থেকে ৬ সপ্তাহ লাগতে পারে বলে জানিয়েছেন ঢাকা

নুরের সুস্থ হতে আরও ৪-৬ সপ্তাহ লাগতে পারে: ঢামেক পরিচালক

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৮ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫:১৮ সময় , আপডেট সময় : ৮ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫:১৮ সময়

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সুস্থ হয়ে আরও চার থেকে ৬ সপ্তাহ লাগতে পারে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।


সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেলে নুরের সবশেষ শারীরিক অবস্থা নিয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।


তিনি বলেন, আজকে নুরুল হক নুরের একটু ঠান্ডা এবং জ্বর রয়েছে। গতকাল পর্যন্ত তার জ্বর ছিল না। এটা সিজনাল জ্বর বা ডেঙ্গু হতে পারে। কিছু পরীক্ষা দিয়ে গেছেন সেটি করালে জানতে পারবো। পরিবার চাইলে আগামী কয়েকদিন পর তাকে বাসায় নিতে যেতে পারবেন।


তিনি আরও বলেন, নুরের মাথায় আঘাত খুবই মাইনর ছিল। এই ধরনের আঘাতের কারণে শর্ট মেমোরি লস হওয়ার কোনো সম্ভাবনা নেই।


প্রসঙ্গত, গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীদের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ সময় দুপক্ষকে ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁনসহ বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহত হওয়ায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে তিনি ঢাকা মেডিকেলেই চিকিৎসাধীন রয়েছেন।


পরে গত ২ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য নুরুল হক নুরকে বিদেশে নিয়ে যাওয়ার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া, তার ওপর হামলার তদন্তে বিচারপতি মো. আলী রেজার নেতৃত্বে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯