ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ও হল সংসদ নির্বাচনে নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।আজ

ডাকসুতে নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা নেই: ডিএমপি

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৮ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:৫ সময় , আপডেট সময় : ৮ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:৫ সময়

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ও হল সংসদ নির্বাচনে নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।


আজ সোমবার ডাকসু নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে টিএসসিতে কথা বলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিসি মোল্লা আজাদ।


তিনি জানান, ডাকসু নির্বাচনকে ঘিরে আজ সোমবার (৮ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ডিএমপি। বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক সকল ব্যবস্থা নেওয়া হয়েছে।


ডিসি মোল্লা আজাদ বলেন, ‘ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আমরা বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নিয়েছি। পরিকল্পনা অনুযায়ী, আজ ভোর ৬টা থেকে পুলিশ নিয়োজিত হয়েছে।’


তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত নির্বাচনকে ঘিরে কোনো আশঙ্কার খবর আমরা পাইনি। তবে আমরা তৎপর আছি।’


আজ রাত ৮টার পর বৈধ পাসধারী ছাড়া কেউ ক্যাম্পাসে ঢুকতে পারবে না বলেও জানায় ডিএমপি।


এদিকে নির্বাচনের ভোটগ্রহণের সময় কেন্দ্রে ভোটারদের মোবাইল ফোন-ব্যাগসহ একাধিক জিনিস বহনে নিষেধাজ্ঞা দিয়েছে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়।


এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডাকসু নির্বাচনে অংশগ্রহণকারী ভোটারদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ব্যাগ, মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, যেকোনো ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস, পানির বোতল ও তরল জাতীয় কোনো পদার্থ নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করা যাবে না।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯