নেত্রকোনার দুর্গাপুর-শ্যামগঞ্জ সড়কে বাসচাপায় অজ্ঞাত এক নারী (৩০) পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক বাসটিকে জব্দ করেছে পূর্বধলা

নেত্রকোনায় বাসচাপায় অজ্ঞাত নারী পথচারীর মৃত্যু

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:৩ সময় , আপডেট সময় : ২ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:৩ সময়

নেত্রকোনার দুর্গাপুর-শ্যামগঞ্জ সড়কে বাসচাপায় অজ্ঞাত এক নারী (৩০) পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক বাসটিকে জব্দ করেছে পূর্বধলা থানা পুলিশ।


মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় পূর্বধলা চৌরাস্তার ইলাশপুর এলাকায় পূর্বধলা ফায়ার সার্ভিস অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত অজ্ঞাতনামা নারী পূর্বধলা চৌরাস্তা থেকে রাজা বাজারের দিকে হেঁটে যাচ্ছিলেন। এ সময় দুর্গাপুর থেকে ছেড়ে আসা ময়মনসিংহ গামী মহারাজ নামে একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-চ-৮৮৪৩) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। দুর্ঘটনার পর পূর্বধলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি থানাকে জানান। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।


পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম সত্যতা নিশ্চিত করে জানান, নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। এ ঘটনায় বাসচালক ও তার সহকারী পলাতক রয়েছে।


বাসটি জব্দ করা হয়েছে এবং মরদেহ থানার হেফাজতে রাখা হয়েছে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯