সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ‘বাকপ্রতিবন্ধী’ সাইদ শেখের জামিন মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত এ জামিন মঞ্জুর করেন। তার বিরুদ্ধে অন্য কোন মামলা না থাকায় তার কারামুক্তিতে বাধা নেই বলে জানা গেছে।
সাইদ শেখের পক্ষের আইনজীবী উম্মে হাবিবা এতথ্য নিশ্চিত করেন।