রাজধানীর যাত্রাবাড়িতে গ্রেনেড সদৃশ ৪টি বিস্ফোরক দ্রব্যসহ একজন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।সোমবার (১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ

যাত্রাবাড়িতে ৪টি বিস্ফোরক দ্রব্যসহ গ্রেফতার এক

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:২৯ সময় , আপডেট সময় : ১ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:২৯ সময়

রাজধানীর যাত্রাবাড়িতে গ্রেনেড সদৃশ ৪টি বিস্ফোরক দ্রব্যসহ একজন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।


সোমবার (১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে র‌্যাব-১০।


বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (৩১ আগস্ট) গোপন সংবাদের ভিক্তিতে ঢাকার যাত্রাবাড়ি থানার বিবির বাগিচা এলাকায় একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে গ্রেনেড সদৃশ ৪টি অবিস্ফোরিত বোমা জাতীয় বস্তু উদ্ধার করা হয়। এ সময় ফয়সাল খান (৩০) নামে একজনকে গ্রেফতার করা হয়। তার বাড়ি মাদারিপুর জেলার শিবচর থানার রাজারচর এলাকায়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ফয়সাল খান স্বীকার করে যে, সে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিস্ফোরক দ্রব্য ব্যবহার করে নাশকতা, জনগণের জানমাল ক্ষতি ও জনমনে ত্রাস সৃষ্টি করার উদ্দেশ্যে এসব বস্তু নিজের হেফাজতে রেখেছিল।


গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্যাদি আইন, ১৯০৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯