দেশের বিভিন্ন বিভাগে হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া পূর্বাভাস অধিদফতর।রোববার (৩১ আগস্ট)

দেশজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির আভাস

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:১৩ সময় , আপডেট সময় : ১ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:১৩ সময়

দেশের বিভিন্ন বিভাগে হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া পূর্বাভাস অধিদফতর।


রোববার (৩১ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া বার্তায় এই তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।


বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।


আবার কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


এছাড়া, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া পূর্বাভাস অধিদফতর।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯