ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে আটক করা ৯ বাংলাদেশি নাগরিককে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে

মহেশপুর সীমান্তে ৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো বিএসএফ

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ১ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:১১ সময় , আপডেট সময় : ১ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:১১ সময়

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে আটক করা ৯ বাংলাদেশি নাগরিককে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে। পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়। আটকৃতদের মধ্যে ৩ জন পুরুষ, ৪ জন নারী ও ২ জন শিশু রয়েছে।


রোববার (৩১ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজিবি জানিয়েছে, গত ৩০ আগস্ট বিকাল সাড়ে ৫টার দিকে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার মাহেন্দ্রা বিএসএফ ক্যাম্পের সদস্যরা অবৈধভাবে ভারতে বসবাসরত ৫ বাংলাদেশিকে আটক করে। তাদের মধ্যে আছেন ২ পুরুষ, ২ নারী ও এক শিশু। পরে রাত সাড়ে ১০টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে মহেশপুর ৫৮ বিজিবির শ্রীনাথপুর বিওপির হাতে তাদের হস্তান্তর করা হয়।


এদিকে রোববার দুপুর দেড়টার দিকে পশ্চিমবঙ্গের নদীয়া জোড়পাড়া বিএসএফ ক্যাম্প আরও ৪ বাংলাদেশি নাগরিককে আটক করে বিএসএফ। তাদের মধ্যে ২ জন নারী ও একজন শিশু। পরে বিকাল ৪টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করে বিএসএফ।


মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, আটকৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।


মহেশপুর থানার ওসি (তদন্ত) সাজ্জাদুর রহমান বলেন, আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হবে। পুরুষদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯