নির্বাচন ও সমসাময়িক বিষয় নিয়ে জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস। রোববার (৩১ আগস্ট) বিকেল

জামায়াতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৩১ আগস্ট ২০২৫, বিকাল ৫:৫৫ সময় , আপডেট সময় : ৩১ আগস্ট ২০২৫, বিকাল ৫:৫৫ সময়

নির্বাচন ও সমসাময়িক বিষয় নিয়ে জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস। রোববার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়।


বৈঠকে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল অংশ নিচ্ছেন। অন্যরা হলেন, দলের সেক্রেটারি জেনারেল ও মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আযাদ।


এদিন প্রধান উপদেষ্টা বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সঙ্গেও পৃথক বৈঠক করবেন। সন্ধ্যা সাড়ে ৬টায় এনসিপি এবং সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপির সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। এ দুটি বৈঠকও যমুনায় হওয়ার কথা রয়েছে।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯