একটা সময় বলিউড তারকারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধন করে মোটা অঙ্কের পারিশ্রমিক পেতেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমাদের

একসঙ্গে ২০০ শো রুম উদ্বোধন করেছেন অপু-বারিশা!

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ৩১ আগস্ট ২০২৫, দুপুর ১২:৪৩ সময় , আপডেট সময় : ৩১ আগস্ট ২০২৫, দুপুর ১২:৪৩ সময়

একটা সময় বলিউড তারকারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধন করে মোটা অঙ্কের পারিশ্রমিক পেতেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমাদের দেশেও এই ট্রেন্ড শুরু হয়েছে। আর সেই খবরগুলো ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ার কল্যাণে।


বর্তমানে শোবিজ তারকাদের আয়ের একটি ভালো উৎস হয়ে দাঁড়িয়েছে শো রুম উদ্বোধন। যদিও এই কাজে কম জনপ্রিয় তারকাদের চাহিদা একেবারেই নেই। যে সব তারকারা জনপ্রিয়তা এবং আলোচনার দিক দিয়ে এগিয়ে, তারাই ডাক পান বেশি।


এই তালিকায় ঢালিউড তারকা অপু বিশ্বাসের নাম আসবে সবার আগে। বর্তমানে সিনেমা নিয়ে তেমন কোন ব্যস্ততা না থাকলেও অপু বিশ্বাস বেশ ভালো আয় করছেন শো রুম উদ্বোধন করে।


একটা সময় চিত্রতারকা ফেরদৌস আর পূর্ণিমা একচেটিয়া শো রুম উদ্বোধনের কাজ করতেন। তবে অপু বিশ্বাস এই দিকে নজর দেবার পর তাকে নিয়েই মেতেছে সবাই। বলা যায় শো রুম উদ্বোধনে রেকর্ড গড়েছেন তিনি। শবনম বুবলী, প্রার্থণা ফারদিন দীঘি, মেহজাবীন চৌধুরী, তানজিন তিশা, পূজা চেরী, তাসনিয়া ফারিণ, নীরব, ইমন, সিয়াম আহমেদ, তাহসান খান, ইভান শাহরিয়ার সোহাগসহ আরও বেশকিছু তারকা এই কাজটি করে থাকলেও অপু বিশ্বাসের ধারে কাছেও কেউ নেই।


এ কথার প্রমাণ পাওয়া যায় দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড প্রমোটার বারিশা হকের সাম্প্রতিক এক সাক্ষাৎকারে। কার সঙ্গে কাজ করতে বেশি ভালোলাগে জানতে চাইলে তিনি বলেন, ‘‘অপু দি’র সঙ্গে আমি ২০০’র মতো শো রুম উদ্বোধন করেছি। সারা দেশে এই কাজটি আমরা করেছি। এবং প্রতিটি প্রোগ্রাম সুপারহিট হয়েছে। এমন না যে, তেমন সাড়া ফেলেনি। তিনি আমার জন্য সৌভাগ্যের প্রতীক। আমি তার সঙ্গে কাজ করাটা মিস করি।’’


অনেকেই জানেন, অপু বিশ্বাস একটা সময় ব্র্যান্ড প্রোমোটার বারিশা হক ও কোরিওগ্রাফার গৌতম সাহার সঙ্গেই সবচেয়ে বেশি কাজ করতেন। কিন্তু এখন তিনি অন্য কোরিওগ্রাফারের সঙ্গে কাজ করেন। ফলে তার মোট শো রুম উদ্বোধনের সংখ্যা তিনশ’র কাছাকাছি বা তার চেয়ে বেশি হওয়ার কথা।


এদিকে, অপু বিশ্বাস বর্তমানে শো রুম উদ্বোধনের পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের জন্য অনলাইন প্রোমোশন, ফটোশুট, ওভিসি এবং নিজের একাধিক ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে ব্যস্ত। সম্প্রতি তিনি আলোচিত টিকটকার প্রিন্স মামুনের সেলুন কিনে নিয়েছেন।

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯