বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, নির্বাচনে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি দেশের মানুষ চেনেই না।

বিদেশী পিআর পদ্ধতি কার্যকর হলে মানুষ জনপ্রতিনিধিদের খুঁজে পাবে না: হাফিজ উদ্দিন

নিউজটি প্রতিবেদন করেছেন: নিউজ ডেস্ক।

আপলোড সময় : ২৮ আগস্ট ২০২৫, বিকাল ৫:৫৯ সময় , আপডেট সময় : ২৮ আগস্ট ২০২৫, বিকাল ৫:৫৯ সময়

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, নির্বাচনে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি দেশের মানুষ চেনেই না। বিদেশী পিআর পদ্ধতি কার্যকর হলে জনগণ জনপ্রতিনিধিদের খুঁজে পাবে না।


বৃহস্পতিবার (২৮ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে মুক্তিযুদ্ধ দলের এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।


তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠতা থাকলে যেকোনো দল সংবিধান পরিবর্তন করতে পারে। জুলাই সনদে কখনো সংবিধান উপরে অবস্থান করতে পারে না। সারা বিশ্বে নির্বাচিত প্রতিনিধিরা সংবিধান পরিবর্তন করে থাকে। বাংলাদেশেও তাই হয়ে এসেছে। কোনো অনির্বাচিত ব্যক্তি দ্বারা সংবিধান পরিবর্তন হতে পারে না।


বিএনপির এই নেতা আরও বলেন, অন্তর্বর্তী সরকারের অধীনে আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই। এরপর নির্বাচিত প্রতিনিধিরাই সংবিধান ঠিক করবে। যারা মুক্তিযুদ্ধ দেখেনি বা গল্প শোনেনি তারাই সংবিধান ছুড়ে ফেলার কথা বলল

সম্পাদকীয় :

সম্পাদকঃ মো: ফারুক হোসেইন,

এক্সিকিউটিভ এডিটরঃ ড. আব্দুর রহিম খান,

প্রকাশকঃ মো: মতিউর রহমান।


অফিস :

অফিস : রুপায়ন জেড. আর প্লাজা (৯তলা), প্লট- ৪৬,রোড নং- ৯/এ, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা- ১২০৯।

ইমেইল : info@banglann.com.bd, banglanewsnetwork@gmail.com

মোবাইল : +৮৮ ০২ ২২২২৪৬৯১৮, ০২২২২২৪৬৪৪৯